প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ০৯:০৬ এএম
          --- ২ ঘন্টা আগে
Ad

নেশার টাকার জন্য যুবক বিক্রি করলেন বসতঘরের বেড়া!

অ- অ+
নেশার টাকার জন্য যুবক বিক্রি করলেন বসতঘরের বেড়া!
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকের টাকার জন্য নিজের বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা করেছেন জলিল খন্দকার নামে এক মাদকাসক্ত যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Ad

নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান | গোপালগঞ্জ

​গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকের টাকা জোগাড় করতে নিজের বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নেশার টাকার জন্য এই চরম কাণ্ড ঘটিয়েছেন জলিল খন্দকার (৩৩) নামে এক যুবক। বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) উপজেলার কলাবাড়ি ইউনিয়নের দিঘলিয়া গ্রামের পশ্চিম কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

​অভিযুক্ত জলিল খন্দকার দিঘলিয়া গ্রামের বেলায়েত খন্দকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে না পেরে বুধবার তিনি নিজের থাকার ঘরের টিনের বেড়া খুলে ফেলেন এবং তা ভাঙাড়ির দোকানে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার স্ত্রী বাধা দিলে জলিল ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন।


​জলিলের ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তির এমন মাদকাসক্তি ও ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বেড়া পর্যন্ত বিক্রি করে দেওয়ার ঘটনায় পরিবারটি এখন দিশেহারা। এলাকাবাসী জানান, মাদকের নেশায় জলিল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, যার খেসারত দিতে হচ্ছে তার মাসুম সন্তানদের।


​বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এলাকায় মাদকের সহজলভ্যতা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।


​গোপালগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসন মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলেও গ্রাম পর্যায়ে মাদকসেবীদের এমন কর্মকাণ্ড উদ্বেগ বাড়াচ্ছে। স্থানীয়রা জলিল খন্দকারকে দ্রুত আইনের আওতায় এনে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দুটি বিল পাস, তার পর শুরু হলো তীব্র বিতর্ক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

আজ রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় পুনরায় ইলিশ ধরা শুরু

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে বৃদ্ধের ওপর নৃশংস হামলা: নেপথ্যে ওয়ারেন্টভুক্ত স্কুল শিক্ষক!

নেশার টাকার জন্য যুবক বিক্রি করলেন বসতঘরের বেড়া!

ঢাকায় মহাসমাবেশ: ১১ দলীয় জোটের নতুন কর্মসূচিতে গণভোটের দাবি বাস্তবায়নের আহ্বান

১০

বুদ্ধিমত্তা বৃদ্ধির সহজ উপায়: মেধা বিকাশের কার্যকর কৌশল জানুন

১১

আইপিএল এখন 'বড় ব্যবসা', সমান লড়াইয়ের আশা করা বোকামি: মুরালিধরন

১২

ঢাকায় পুরনো বাসে নতুন ভাড়ার প্রতারণা: যাত্রীদের অসহনীয় ভোগান্তি

১৩

ইরান সংকটের প্রেক্ষাপটে ট্রাম্পের জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর সতর্কতা

১৪

‘আওয়ামী শৈলী’ দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা: সংসদে রফিকুল ইসলাম খান

১৫

নড়াইলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

আওয়ামী আমলে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী

১৭

চাবাহার বন্দর কি ভারতের হাতছাড়া হচ্ছে?

১৮

শ্রীপুরে গরুর মাংস নামে ঘোড়ার মাংস বিক্রি: আটক ১,

১৯

কলাপাড়ায় দুই দিনে বজ্রপাতে ২৯ গরুর মৃত্যু: নিঃস্ব ২৩ কৃষক

২০
Ad
Ad
Katha Expert